অপো কারখানার সামনে বিক্ষোভ, ভারত ছাড়ার দাবি

২২ জুন, ২০২০ ১১:৪৪  
সোশ্যাল মিডিয়া এখন চীনা পণ্য এবং চাইনিজ অ্যাপ্লিকেশন বর্জন করার দাবিতে সরগরম ভারত। তবে সোশ্যাল মিডিয়া ছাড়িয়েও এবার অপোর নয়ডার ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখালো মানুষ। করোনা ভাইরাসের কারণে কোম্পানি কয়েকদিন আগেই ৩০ শতাংশ কর্মচারী নিয়ে এই ফ্যাক্টরিতে কাজ শুরু করেছিল। যদিও এই ঘটনার পরও কোম্পানি তাদের কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে। অপোর নয়ডার কারখানার বাইরে হিন্দু রক্ষা দল দুঘন্টা ধরে বিক্ষোভ দেখায়। তারা ফ্যাক্টরির গেটের তালা বন্ধ করে দেয় এবং ‘বয়কট চীন’ স্লোগান তোলে। এরপর অতিরিক্ত পুলিশ কমিশনার গৌতম বুধ নগর, কোভিড -১৯ লকডাউন বিধি লঙ্ঘনের অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইপিসি ধারা ১৮৮/২৬৮/১৭০ এর অধীনে একটি এফআইআর দায়ের করার পরে এই বিক্ষোভ উঠিয়ে নেওয়া হয়।